শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

রাজধানীর ধোলাইখালে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন প্রবেশ মুখে সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যেই বেলা সাড়ে ১১টা নাগাদ ধোলাইখালে সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে। 

শনিবার (২৯ জুলাই) সকাল থেকেই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ধোলাইখালে অবস্থান নেয়। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলেই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়। 

এদিকে নগরীর যাত্রাবাড়ী এলাকার দনিয়া কলেজের সামনে অবস্থান নিয়েছেন ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য। রাখা হয়েছে এপিসি গাড়ি, জলকামান।

সরেজমিন দেখা যায়, বিএনপির কর্মসূচি ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। সড়কের একপাশে পুলিশের এপিসি গাড়ি, জলকামান ও প্রিজন ভ্যান রাখা হয়েছে। পুলিশ সদস্যদের কয়েকজনকে এ সময় রাস্তায় অবস্থান করতেও দেখা যায়।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৩,/দুপুর ১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit