শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

মর্গে পড়ে আছে বৃদ্ধার মরদেহ, খোঁজ মিলছে না স্বজনদের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ৫৫ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধার মরদেহ পরে থাকলেও খোঁজ মিলছে না তার স্বজনদের।

জানা যায়, গত ১৩ জুলাই দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি এলাকায় অসুস্থ অবস্থায় অজ্ঞাত নারীকে রাস্তায় পরে থাকতে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান এক ব্যক্তি।

স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত সমাজ কল্যাণ সংস্থার নজরে বিষয়টি আসলে তারা বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

গত ২৭ জুলাই বেলা ১২টার দিকে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাগ্রত সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আফসানা ইমু বলেন, ‘স্থানীয়রা জানান একটি অটো রিক্সায় করে ২ জন মহিলা বৃদ্ধাকে এখানে বসিয়ে দিয়ে পালিয়ে যায়। তিনি অসুস্থ থাকায় আমরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করি। তিনি গুরুত্বর অসুস্থ থাকায় নাম পরিচয় কিছুই জানতে পারি নি।

কোতয়ালী থানার এসআই রেজওয়ানুল করিম জানান, অজ্ঞাত বৃদ্ধা মহিলার মৃত্যুর ব্যাপারে হাসপাতাল থেকে থানায় লিখিতভাবে জানানো হলে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। তার মরদেহ মর্গে রাখা আছে কেউ চিনে থাকলে দিনাজপুর কোতয়ালী থানায় অবহিত করার জন্য অনুরোধ রইল।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৩,/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit