মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

এসএসসি পরীক্ষায় পাস না করায় ছাত্রীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জে এসএসসি পরীক্ষায় পাস না করায় জুঁই সমাদ্দার (১৫) নামে এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। মৃত জুঁই সমাদ্দার কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের অসীম সমাদ্দারের মেয়ে। 

শুক্রবার (২৮ জুলাই) পরীক্ষার ফল প্রকাশের পর ওই ছাত্রী হতাশায় বিষপানে আত্মহত্যা করে। সে পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল।

জানা গেছে, শুক্রবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরে জুঁই সমাদ্দার স্কুলে গিয়ে জানতে পারে সে ফেল করেছে। এই খবর জানার পর জুঁই সমাদ্দার বাড়িতে গিয়ে বিষপান করে। এরপর পরিবারের লোকজন তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনোজ কুমার মজুমদার বলেন, জুঁই শুধুমাত্র গণিতে ফেল করেছে। সে ফেল করার মতো ছাত্রী ছিল না। টেস্ট পরীক্ষায় জুঁই সমাদ্দার ভালো রেজাল্ট করেছিল। হয়তোবা পরীক্ষা পাস না করার কষ্টে সে আত্মহত্যা করেছে।

কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান স্কুলছাত্রী জুঁই সমাদ্দারের আত্মহত্যার কথা স্বীকার করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৩,/রাত ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit