শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে ‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’ ছাত্রদল নেতার মন্তব্য নিষেধাজ্ঞা প্রত্যাহার, আবারও চালু হলো সাজেক পর্যটনকেন্দ্র;২১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে বাধা নেই নোয়াখালীতে রুফটপ সোলার প্রসারে সভা দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি। ক্যানসার গবেষকের প্রাণ গেল ক্যানসারেই ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

বিশ্ব স্কাউট সম্মেলনে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের দুই শিক্ষার্থী

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৮৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বিশ্ব স্কাউট সম্মেলনের ২৫ তম আসর দক্ষিণ কোরিয়ার স্যামানগুমে (ঝধবসধহপবঁস, ঝড়ঁঃয কড়ৎবধ) আগামী ১-১২ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে বাংলাদেশ থেকে একটি দল যোগ দিবে। প্রথমবারের মতো এই কন্টিনজেন্টের সদস্য মনোনীত হয়েছে স্কলার্সহোম মেজরটিলা কলেজের দশম শ্রেণির ইংরেজি ভার্সনের মেধাবী শিক্ষার্থী নাদিম মাহমুদ ও শ্রেয়ন্তী দেবী পুথি। উক্ত জাম্বুরিতে যোগ দিতে আগামী ৩০ জুলাই দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে আমন্ত্রিত দলটি।

সম্প্রতি বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক স্বাক্ষরিত স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ বরাবর একটি চিঠিতে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরীতে দুই শিক্ষার্থীর যোগদানের জন্য মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।তাদের এই মনোনয়নে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, বিশ্ব স্কাউট জাম্বুরীতে দেশের হয়ে অংশগ্রহণ করা অত্যন্ত গর্ব ও আনন্দের

। স্কলার্সহোম পরিবার তাঁর শিক্ষার্থীদের বিশ্বায়নের যুগে প্রকৃত নাগরিক হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকর। আমি বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে যোগদান শুধু স্কলার্সহোম নয়, বাংলাদেশকেও বিশ্ব দরবারে প্রশংসিত করবে। তাঁদের এ কৃতিত্বে আমি অভিনন্দন জানাই। স্কলার্সহোম পরিবার তাদের এই অর্জনে আনন্দিত।

কিউএনবি/অনিমা/২৭ জুলাই ২০২৩,/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit