রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

পুঁজিবাজারে সূচকের পতন, উত্থানে লেনদেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২০ জুলাই) পুঁজিবাজারে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

 ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ডিএসইতে বৃহস্পতিবার প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৬৫ দশমিক ৬০ পয়েন্টে। এ ছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৩ দশমিক ৪৯ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৯৬ দশমিক ৭৯ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ৪ দশমিক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৩ দশমিক ১৮ পয়েন্টে।
 
লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডস। এ ছাড়া  রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস, ইয়াকিন পলিমার লিমিটেড, সিটি জেনারেল ইন্সুরেন্স, লাফার্জহোলসিম, সি পার্ল, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, খান ব্রাদার্স ও লুব-রেফ ছিল শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায়। ডিএসইতে বৃহস্পতিবার ৩৬৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৬টি কোম্পানির, কমেছে ৯৯টির ও অপরিবর্তিত রয়েছে ১৮৩টি কোম্পানির শেয়ারের দাম।
 
তবে ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৯৪৭ কোটি ২ লাখ টাকায় শেয়ার। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৭৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৬৯ কোটি ৬৭ লাখ টাকা।
 
চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই)অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার সিএসইতেও বৃহস্পতিবার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১৯ কোটি ২৮ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৮ কোটি ৭৫ লাখ টাকা।

 
তবে সিএসইতে এদিন কমেছে সব কটি সূচকের মান। সিএএসপিআই সূচক ১ দশমিক ২৯ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক শূন্য দশমিক ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৭৮ দশমিক ৯৫ পয়েন্টে ও ১১ হাজার ২২৭ দশমিক ৯৩ পয়েন্টে।
 
এ ছাড়া সিএসই-৫০ সূচক কমেছে ১ দশমিক ৩৪ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৩১৬ দশমিক ৮৫ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ২২ দশমিক ২৩ পয়েন্ট ও সিএসআই সূচক ৩ দশমিক ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৭২ দশমিক ৯৬ পয়েন্টে ও ১ হাজার ১৮০ দশমিক ৬২ পয়েন্টে।
 
সিএসইতে ২১৫ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ৬৮টি ও অপরিবর্তিত রয়েছে ৮১টি কোম্পানির শেয়ার দর।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৩,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit