রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

পুঁজিবাজারে সূচকের পতন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : সোমবার (১৭ জুলাই) পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন শেষে এ তথ্য জানা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৬ হাজার ৩৬১ পয়েন্টে স্থির হয়েছে। এ ছাড়া অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৬ পয়েন্টে এবং ভালো প্রতিষ্ঠান নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ২ দশমিক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০০ পয়েন্টে।

সব সূচক কমার পাশাপাশি এদিন ‍ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। সারা দিন এই পুঁজিবাজারে ৯৩২ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন এর পরিমাণ ছিল ৯৩৩ কোটি ৭৫ লাখ টাকা। সুতরাং এদিন লেনদেন কমেছে ১ কোটি ৪ লাখ টাকা। আজ ডিএসইতে ৩৬৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বাড়ার তালিকায় রয়েছে ৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১১৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৭২টির।

এদিন লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডস। এর পরেই রয়েছে- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, আরডি ফুড, ওরিয়ন ইনফিউশন, লুব-রেফ বাংলাদেশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, লাফার্জহোলসিম বাংলাদেশ এবং সি পার্ল বিচ রিসোর্ট।
চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই)সোমবার দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৭৮৪ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮০টির এবং ৬৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৫ কোটি ২৯ লাখ টাকার। আগের দিন লেনদেন হয় ১৯ কোটি ৫৭ লাখ টাকা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit