সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ডিজিটাল ক্ষুদ্রঋণের পুনঃ অর্থায়ন স্কিমের তহবিল বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : রোববার (১৬ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, দেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনকে বিবেচনায় নিয়ে তাদের স্বল্প সুদ বা মুনাফায় ডিজিটাল ক্ষুদ্র ঋণ বা বিনিয়োগ দেয়া এবং বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে এর আগে বাংলাদেশ ব্যাংক ১০০ কোটি টাকার একটি আবর্তনশীল পুনঃ অর্থায়ন গঠন করেছে।

বর্তমানে ডিজিটাল ক্ষুদ্রঋণের ক্রমবর্ধমান চাহিদা, আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণ এবং প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত ও উৎসাহিত করার মাধ্যমে সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে এ তহবিলের পরিমাণ বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে সার্কুলারে বলা হয়েছে, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২৩,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit