মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

সমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ১২

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৩৩২ Time View

ডেস্ক নিউজ : ঢাকায় বিএনপির সমাবেশে যাওয়ার পথে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার রাত ২টার দিকে গোপালপুর উপজেলার নগদা শিমলাবাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলায় আহতরা হলেন- ধনবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মহব্বত, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরীফ হোসেন, যুগ্ম আহবায়ক বিজয় সরকার, সদস্য সচিব সাইফুল ইসলাম, বানিয়াজান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মামুন খান, যদুনাথপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অন্তর হাসান, বলিভদ্র ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক রাকিবুল হাসান, উপজেলা বিএনপির সভাপতির ছেলে মির্জা হাবিব হাসান, ছাত্রদল নেতা স্বাধীন, সোহান হাসান ও চালকসহ মাইক্রোবাসের সবাই।

জানা গেছে, ধনবাড়ী উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতকর্মীরা নয়াপল্টনে দলীয় সমাবেশে যোগদানের জন্য মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাসযোগে রওনা হন। রাত আনুমানিক ২টার দিকে মাইক্রোবাসটি গোপালপুর উপজেলার শিমলাবাজারের কাছে পৌঁছলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় দুষ্কৃতকারীরা। এ ঘটনায় এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠির আঘাতে ১২ জনকেই আহত করা হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে তাদের রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল আজিজুর রহমান বলেন, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা গোপালপুর শিমলাবাজারে পৌঁছলে সরকারদলীয় নেতাকর্মীরা মাইক্রোবাস থামিয়ে হামলা চালায়। এতে মাইক্রোবাসের ১২ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গোপালপুর থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, বিষয়টি আমি শুনেছি। তরে কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া কারো অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit