সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন আজকের মুদ্রার রেট: ২ নভেম্বর ২০২৬ মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

লালমনিরহাটে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর, লুটপাট

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১০৪ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে দুর্বত্তরা রাতের আঁধারে একটি কালী মন্দিরের প্রতিমা ভাংচুর এবং মন্দিরের মুল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গাদলের ব্রিজ সংলগ্ন রতিপুর পশ্চিমপাড়া শ্রী শ্রী কালীমন্দিরে এ ঘটনা ঘটে।বুধবার ( ১২ জুলাই) সকালে মন্দিরের পুজারী মহাদেব চন্দ্র বর্ম্মণ মন্দিরে পূজা করতে আসলে তিনি এই ঘটনা দেখতে পান। পরে মন্দিরের সভাপতি প্রসাদ চন্দ্র রায় ভবেশ ও সেক্রেটারি দীলিপ কুমার দাসকে বিষয়টি অবহিত করেন।সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান দুলাল বলেন, রাতের আধাঁরে কে বা কারা উক্ত ঘটনা ঘটিয়েছে কেউ বলতে পারছেনা। এটি একটি ন্যাক্কার জনক ঘটনা।কালী মন্দিরের প্রতিমা ভাংচুর ও লুটপাটের সংবাদ ছড়িয়ে পড়লে জেলা জুড়ে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে গোকুন্ডা ইউপি পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ টোটন মন্দিরে ছুটে গিয়ে খোজঁখবর নেন। এ বিষয়ে তিনি বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক।মন্দিরের সভাপতি প্রসাদ চন্দ্র রায় ভবেশ বলেন, এটি চুরি নাকি অন্য কোন ঘটনা আমরা জানি না। তবে থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্ত করে মুল রহস্য উদঘাটন করবে।খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাটি একটি চুরির ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে তাই মনে হচ্ছে। তারপরেও আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে।

কিউএনবি/অনিমা/১২ জুলাই ২০২৩,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit