রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

আটোয়ারীতে শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের মূল্যায়ন অনুষ্ঠিত

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১০৯ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ২০২২ সনের জেলা পর্যায়ের মূল্যায়ন সোমবার ( ১০ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। স্কাউটদের সর্বোচ্চ সম্মাননা “ প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড” প্রদান করে থাকেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং কাব স্কাউটদের সর্বোচ্চ সম্মাননা “ শাপলা কাব অ্যাওয়ার্ড” প্রদান করে থাকেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী।

এই অ্যাওয়ার্ড প্রদানের লক্ষ্যে বিভিন্ন ধাপে স্কাউটদের দক্ষতা ও যোগ্যতা মূল্যায়ন করা হয়ে থাকে। এই ধারাবাহিকতায় জেলা স্কাউটস্ পঞ্চগড়ের আয়োজনে এবং উপজেলা স্কাউটস্ আটোয়ারীর সহযোগিতায় সোমবার (১০ জুলাই) উপজেলা স্কাউটস্ শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক পর্যায়ে লিখিত, মৌখিক,ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন অনুষ্ঠিত হয়।

সার্বিক মূল্যায়নের দায়িত্বে ছিলেন জেলা স্কাউটস্ লিডার বিলাস চন্দ বর্মন, উপজেলা স্কাউটস্ লিডার জরিফ হোসেন চৌধুরী (মনি) ও উপজেলা কাব লিডার রফিকুল ইসলাম হেলাল।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৩,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit