সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাসিক প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’ কাতার বিশ্বকাপের চেয়েও এবার বেশি প্রস্তুত: লাউতারো মার্তিনেজ হাম ও উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় নতুন করে উত্তেজনায় আবারও তেলের দাম বৃদ্ধি এ বছর সরকারের চামড়া সংগ্রহ অভিযান সন্তোষজনক : বাণিজ্যমন্ত্রী প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী শরীয়তপুরে ৫০ ফুট জায়গা জুড়ে অস্বাভা‌বিক গরম, উৎস খুঁজছে ভূতত্ত্ব বিভাগ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে ২০ জুলাই: শিক্ষামন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন

নুরপন্থী গণ অধিকার পরিষদের সঙ্গে বিএনপির বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণঅধিকার পরিষদের একাংশের (নুরুল হক নুর পন্থিদের) সঙ্গে বৈঠক করেছে বিএনপি।মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার বিরোধী আন্দোলনে নতুন ডাক দেওয়া হবে। এর মাধ্যমে সমস্ত জাতিকে একসঙ্গে করে যুগপৎ আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া হবে। সেজন্য ১২ জুলাই যৌথ ঘোষণা দেওয়া হবে। দলগুলো স্ব স্ব জায়গা থেকে এক ঘোষণা দেবেন। এর মাধ্যমে দাবি আদায়ে সফল হবে।

তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। বিএনপি সহিংসতার পথে হাঁটার প্রয়োজন নেই, জনগণ বিএনপির সঙ্গে আছে। সরকার জনবিচ্ছিন্ন হয়ে নিজেরাই সহিংসতার পথে হাঁটছে। গণ অধিকার পরিষদের সদ্য সভাপতি নুরুল হক নুর বলেন, আন্দোলনকে এগিয়ে নেওয়া হবে। আমরাও কর্মসূচি ঘোষণা করবো। আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে সহিংসতায় উসকানি দিচ্ছে।

বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানান তিনি । এ সময় বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দলটির সভাপতি সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনিসহ উচ্চতর পরিষদের সদস্যবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৩,/বিকাল ৫:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit