বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম

দুই দফা বৃষ্টিতে ৪৩ ওভারে নেমে এলো ম্যাচ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৩৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে ম্যাচে বৃষ্টির বাগড়া। দুই দফা বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমল ৭ ওভার করে। ম্যাচ নেমে এলো ৪৩ ওভারে। ৬.৫০ মিনিটে ফের খেলা শুরু হয়। তার মানে বাংলাদেশ আর মাত্র ৮.৩ ওভার ব্যাটিংয়ের সুযোগ পাবে। 

দ্বিতীয় দফা বৃষ্টির আগে ৩৪.১ ওভারে ৭ উইকেটে বাংলাদেশ করে ১৪২ রান। ৪২ রানে অপরাজিত ছিলেন তাওহিদ হৃদয়, ১ রানে তাকে সঙ্গ দিচ্ছিলেন পেস বোলার তাসকিন আহমেদ। 

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় টস জিতে স্বাগতিক বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। 

প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬.৫ ওভারে দলীয় ৩০ রানে বাংলাদেশ হারায় অধিনায়ক তামিম ইকবালের উইকেট। তামিমকে কট বিহাইন্ড করেন ফজলহক ফারুকি। সাজঘরে ফেরার আগে ২১ বলে ১৩ রান করে বিদায় নেন তামিম।

১১.২ ওভারে দলীয় ৬৫ রানে আউট হন আরেক ওপেনার লিটন দাস। মুজিব উর রহমানের করা লেগ স্টাম্পের বলে স্কয়ার লেগের উপর দিয়ে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ক্যাচ তুলে দেন লিটন। সাজঘরে ফেরার আগে ৩৫ বলে ২৬ রান করে ফেরেন তিনি। 

এরপর বোলিংয়ে এসেই নাজমুল হোসেন শান্তর উইকেট তুলে নেন মোহাম্মদ নবি। তার প্রথম বলে সুইপ করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ তুলে দেন শান্ত। সাজঘরে ফেরার আগে ১৬ বলে ১২ রান করেন শান্ত। ১২.১ ওভারে তার বিদায়ে ৭২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

১৫.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৮৪ রান। সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয় ৪ ও ৮ রানে ব্যাটিংয়ে ছিলেন। তখন শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে ৫০ মিনিট। 

বৃষ্টির পর খেলা শুরু হলে সাকিবকে আউট করেন আজমতউল্লাহ ওমরজাই। তার বলে এক্সট্রা কাভারে খেলেন সাকিব। ডানদিকে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ নেন মোহাম্মদ নবি। সাজঘরে ফেরার আগে ৩৪ বলে ১৪ রান করার সুযোগ পান সাকিব। 

সাকিব আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই বিপদে পড়েন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। লেগ স্পিনার রশিদ খানের বলে বোল্ড হয়ে ফেরেন মুশফিক। তার বিদায়ে ২৩.৫ ওভারে ১১২ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। 

দলীয় ১২৮ রানে রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন আফিফ হোসেন।

৩২.৫ ওভারে দলীয় ১৩৯ রানে ফলজহক ফারুকির গতির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তিনি ২৩ বল খেলে মাত্র ৫ রানে আউট হন। 

কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit