রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

এলপি গ্যাসের দাম আবারও কমলো

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২১২ Time View

ডেস্ক নিউজ : সোমবার (৩ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম কমানোর ঘোষণা দিয়েছে । সন্ধ্যা ৬টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। বিইআরসি জানায়, ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৭৪ থেকে থেকে ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মাসের ১ ‍জুন ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তবে গত মে মাসে এলপিজির প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৭ টাকা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করেছিল সরকার। একইসঙ্গে অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। জুলাই মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৪৬ টাকা ৫৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে জুন মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম ছিল প্রতি লিটার ৫০ টাকা ৯ পয়সা, যা মে মাসে ছিল ৫৭ টাকা ৫২ পয়সা এবং এপ্রিলে ছিল ৫৪ টাকা ৯০ পয়সা, মার্চে ৬৬ টাকা ২২ পয়সা এবং ফেব্রুয়ারি মাসে ৬৯ টাকা ৭১ পয়সা। এছাড়া অটোগ্যাসের প্রতি লিটারের দাম জানুয়ারি মাসে ছিল ৫৭ টাকা ৪১ পয়সা এবং ডিসেম্বরে ছিল ৬০ টাকা ৪১ পয়সা।

বিইআরসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জুলাই মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৪০০ মার্কিন ডলার ও ৩৭৫ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৩৮৩ দশমিক ৭৫ মার্কিন ডলার বিবেচনায় জুলাই মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হলো।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৩,/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit