শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

সেমাই খেয়ে শিশুসহ একই পরিবারের অসুস্থ ৮

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ৫৩২ Time View

ডেস্ক নিউজ :  চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় সেমাই খেয়ে একই পরিবারের শিশুসহ আটজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুন) সকালে অসুস্থ সবাইকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে এর মধ্য থেকে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।  

অসুস্থরা হলেন- শিশু আবরাহাম (৩), নুর নবী (৩) ও আনন্দ (১৩), আখি বেগম (৩০), নুর জাহান (৩২),  জাহানারা বেগম (৩০)। বাকি দুজনের নাম জানা যায়নি। তারা সবাই চাঁদপুর শহরের পুরান বাজার মধ্য শ্রীরামদী শাহজাহান মাতব্বর বাড়ির বাসিন্দা।

হাসপাতালে আসা অসুস্থদের স্বজনরা জানান, সকালে সবাই সেমাই খেয়ে একে একে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে দ্রুত সবাইকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসক ডা. সুশান্ত সাহা বলেন, অসুস্থ তিনজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৩,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit