বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

ময়নাতদন্তের অপেক্ষা, নবজাতকসহ আঁখি শায়িত হবেন বাবার পাশেই

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : সেন্ট্রাল হাসপাতালে প্রসবের সময় ভুল চিকিৎসায় মারা যাওয়া মাহবুবা রহমান আঁখি এবং তার নবজাতককে আঁখিদের গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশেই কবরস্থ করা হবে।

আজ সোমবার (১৯ জুন) বেলা পৌনে ১টার দিকে আঁখির চাচা শফিকুর রহমান মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, কুমিল্লার লাকসামে গায়নের দহরা গ্রামে আঁখির বাবার কবরের পাশেই তাদের দাফন করা হবে। এখন পর্যন্ত তাদের মরদেহ ঢাকা মেডিকেলেই আছে। কিছুক্ষণ পর ময়নাতদন্ত শুরু হবে, শেষ হতে হয়তো ২টা বাজবে। এরপর তাদের কুমিল্লায় নিয়ে যাওয়া হবে।

তিনি আরও বলেন, আঁখির মৃত্যুর পরও সেন্ট্রাল হাসপাতালের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। এ ছাড়া এখন আর যোগাযোগ করেও-বা লাভ কী! এখন আমরা আইনের পথেই হাঁটব।

এর আগে, গতকাল সন্ধ্যায় আঁখি ও নবজাতকের মরদেহ সুরতহাল শেষে ঢাকা মেডিকেলে হস্তান্তর করে ধানমণ্ডি থানা পুলিশ।

এদিকে, রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালের লাইসেন্স বাতিলসহ মাহবুবা রহমান আঁখির পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে হাসপাতালের সামনে আজ মানববন্ধন করেছে প্রয়াত আঁখির সহপাঠীরা।

এর আগে, প্রসব ব্যথা ওঠায় গত ৯ জুন রাত ১২টা ৫০ মিনিটে সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি করা হয় মাহবুবা রহমান আঁখিকে। কিন্তু ডা. সংযুক্তা সাহার বদলে ওই নারীর ডেলিভারি করতে যান ডা. মিলি। এ সময় ডা. মিলি ওই প্রসূতির পেট কাটতে গিয়ে মূত্রনালি ও মলদ্বার কেটে ফেলেন। সঙ্গে সঙ্গে প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে রোগী জ্ঞান হারিয়ে ফেলেন। অজ্ঞান অবস্থায় সিজার করে বাচ্চা বের করা হয়। এতে বাচ্চার হার্টবিট কমে গেলে তাকে আইসিইউতে নেওয়া হয়। কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে মৃত ঘোষণা করে।

এর পর, গতকাল রবিবার (১৮ জুন) দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুবা রহমান আঁখি।

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৩,/দুপুর ১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit