রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হয়ে জেব্রার মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় একটি জেব্রার মৃত্যু হয়েছে। রবিবার (১৮ জুন) রাত সাড়ে ১০টায় জেব্রাটি মারা যায়। সংশ্লিষ্টরা জানান, চিড়িয়াখানায় অন্যতম বয়স্ক জেব্রা ছিল এটি।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. রফিকুল ইসলাম তালুকদার। 

তিনি বলেন, ওই নারী জেব্রাটি গত পাঁচদিন ধরে অসুস্থ ছিল। তার হঠাৎ পায়খানা বন্ধ হয়ে যায়। আমরা পর্যাপ্ত চিকিৎসা দিয়েছি। আমাদের মেডিকেল বোর্ডের মাধ্যমে চিকিৎসা চলছিল। তারপরও জেব্রাটিকে বাঁচাতে পারলাম না। 

তিনি আরও বলেন, জেব্রাটির বয়স ১৬ বছর। জেব্রাটি চিড়িয়াখানার সবচেয়ে বয়স্ক জেব্রার মধ্যে একটি। চিড়িয়াখানায় মোট আটটি জেব্রা ছিল, এখন আছে সাতটি।

প্রসঙ্গত, গত বছরের ৩০ অক্টোবর জাতীয় চিড়িয়াখানায় প্রায় আট মাস বয়সী একটি জেব্রা মারা যায়।

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৩,/সকাল ৯:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit