শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

কসবায় কাভার্ড ভ্যান ও পিকআপ ভর্তি চিনিসহ আটক চারজন

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৯৫ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ শুক্রবার দুপুরে চালানো এক অভিযানে একটি কাভার্ড ভ্যান ও দু’টি পিকআপ থেকে ১০ হাজার ৭৫০ কেজি ভারতীয় চিনি উদ্ধার হয়েছে। উপজেলার কুটি কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে এসব চিনি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তারা হলেন, কসবার রানীয়ারা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মাসুম পারভেজ (৩২), কুমিল্লার দেবিদ্বার উপজেলার চরবাকর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে টিপু সরকার (৩০) ও মৃত খোকন মিয়ার ছেলে মামুন মিয়া (২৫) এবং বরিশালের গৌরনদী উপজেলার দয়াসুর গ্রামের মৃত শাহজাহার সরদারের ছেলে সোহাগ সরদার (২৫)।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা চিনি পাচার হচ্ছে- এমন খবরে কুটি কাঠেরপুল এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় একটি কাভার্ড ও দুইটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ২১৮ বস্তাভর্তি চিনি জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুন ২০২৩,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit