মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন হলো বৈকালিক বিশেষ স্বাস্থ্য সেবা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১১১ Time View
মো:জাহেরুল ইসলাম।আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন হলো বৈকালিক বিশেষ স্বাস্থ্য সেবা। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ভার্চ্যুয়ালী স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক এমপি একযোগে দেশের ১১৬টি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবার উদ্বোধন করেন।

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা: মো: হুমায়ুন কবিরের আয়োজনে স্থানীয়ভাবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান রেনু একরাম ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে গাইনি কনসালটেন্ট ডা: নাহিদ সিদ্দিকা, আবাসিক মেডিক্যাল অফিসার ডা: জাহিদ হাসান, ডা: শাফায়েত লস্কর, ডা: অনন্যা পাল, ডা: নাসরিন ইসলাম, নার্সদ্বয় সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। রংপুর বিভাগে ১৪টির মধ্যে পঞ্চগড় সদর ও আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবা চালু হওয়ায় স্বাস্থ্য খাতে নতুন মাত্রা যোগ হলো আমাদের উপজেলায়।

এক্ষেত্রে রোগীরা যেমন স্বল্প খরচে চিকিৎসা সেবা নিতে পারবে অপরদিকে সরকারেরও রাজস্ব বাড়বে এবং সেবা প্রদানকারী ডাক্তারগণও অর্থনৈতিকভাবে লাভবান হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্গন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কিউএনবি/আয়শা/১৩ জুন ২০২৩,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit