মাটিরাঙ্গাতে সচেতনতামূলক কর্মশালা ও স্যানিটারি প্যাড বিতরণ।
Reporter Name
Update Time :
সোমবার, ১২ জুন, ২০২৩
১০০
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সচেতনতামূলক কর্মশালা ও স্যানিটারি প্যাড বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জুন ২০২৩ইং) সকালের দিকে পিটাছড়া চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সচেতনতামূলক কর্মশালা ও স্যানিটারি প্যাড বিতরণ অনুষ্ঠানে পিটাছড়া চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহফুজ রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,চট্টগ্রাম সরকারি হাসপাতালের সাবেক প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রফেসর ডা: রওশন মোর্শেদ। অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খায়রুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমত উল্লাহ, প্রমুখ।
বক্তারা বলেন, কন্যা থেকে নারীতে উত্তরণের প্রথম ধাপ হল ঋতুমতী হওয়া। এই দৈহিক পরিবর্তনের ফলেই পরিপূর্ণতা পায় নারীর শরীর। কিন্তু বর্তমান আধুনিক এসময়ে দাঁড়িয়েও এই দৈহিক পরিবর্তন নিয়ে কথা বলতে বা লোকসমক্ষে আলোচনা করতে এখনও বিড়ম্বনা বোধ করেন বেশির ভাগ মহিলা। গ্রামাঞ্চলে তো বটেই শহরেও কিছু কিছু এলাকায় মহিলারা এখনও পিরিয়ড নিয়ে ভ্রান্ত ধারণার বশবর্তী। যা পরোক্ষে ডেকে আনছে শারীরিক অসুস্থতা।এখনও ঋতুস্রাবের সময় মান্ধাতার আমলের অস্বাস্থ্যকর কাপড় ব্যবহার করেন অধিকাংশ মহিলারা।
যার ফলে নানা সংক্রামক রোগে আক্রান্ত হতে হচ্ছে তাদের। বিশেষ করে গ্রামাঞ্চলে এই বিশেষ সময়ে কাপড়ের ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। পরিচ্ছন্নতার অভাবে কাপড় থেকে সংক্রমণের সম্ভাবনা বৃদ্ধি পায় প্রায় দ্বিগুণ। এর জেরে মহিলাদের স্বাস্থ্যের ক্ষতি হয়।