বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদ কারাগারে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১৭০ Time View

ডেস্ক নিউজ : শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে কারাগারে পাঠানো হয়েছে।

২ দিনের রিমান্ড শেষে তাকে আজ শুক্রবার আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) জাকির হোসাইন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আরাফাতুল রাকিব তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরআগে গত ২৫ মে রাজধানীর চকবাজার থানায় এ মামলা করেন আশিকুর রহমান অনু নামে এক ছাত্রলীগ নেতা। এরপর গত ২৮ মে চকবাজার থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন পরিদর্শক জাকির হোসাইন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৭ জুন আসামির উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেন। পরে, ৭ জুন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক শুনানি শেষে তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে বক্তৃতাকালে আবু সাঈদ চাঁদ বলেন, আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। তার এ বক্তব্যের পর ২৫ মে রাজশাহী পুলিশ চাঁদকে গ্রেফতার করে। এরপর এ মামলায় তাকে দু’দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

 

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৩,/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit