বিনোদন ডেস্ক : চলতি বছর ভারতের মুম্বাইয়ে এসেছিলেন এ অভিনেতা। সঙ্গে ছিলেন তার বান্ধবী ও ‘স্পাইডারম্যান’ তারকা জেন্দায়া। ভারতের প্রথম শ্রেণির ধনী ব্যক্তি আম্বানি পরিবারের আমন্ত্রণে ভারত সফরে এসে ওই দেশের প্রেমে পড়ে যান তিনি। ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’ উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি তারকাদের মধ্যে ছিলেন টম ও জেন্দায়া।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্ভেলের ‘স্পাইডারম্যান’খ্যাত এ তারকা জানিয়েছেন, ‘আমি সবসময় ভারতে আসতে চাইতাম। তাই ভারতে গিয়ে খুব ভালো লেগেছে। এটা সারা জীবন মনে রাখার মতো একটা অভিজ্ঞতা। এ সময় টম আরও জানান, ভারতীয় সিনেমা নিয়ে বরাবরই উৎসাহী এ হলিউড তারকা। তাই এ অভিনেতার কাছে জানতে চাওয়া হয় সবশেষ কোন ছবি দেখেছেন তিনি?
প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গেই কোনো সময় না নিয়ে টম বলেন, “আমি ‘আরআরআর’ দেখেছি। সিনেমাটি বেশ ভালো লেগেছে। বান্ধবী জেন্দায়াও ভারতীয় সিনেমা ভীষণ পছন্দ করে।”বর্তমানে এ তারকা জুটি তাদের ব্যস্ত সময় পার করছেন ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমার শুটিং নিয়ে।
সূত্র: আনন্দবাজার
কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৩,/বিকাল ৩:১৫