মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আটোয়ারীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে বাধা

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১৫৪ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : মাদক বিরোধী অভিযানে বাধা দেওয়ায় পঞ্চগড়ের আটোয়ারীতে মহিলা ইউপি সদস্য সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জুন) গভীর রাতে উপজেলার ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী এলাকায় এ ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃতরা হলো, ধামোর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ময়না রানী (২৭) ও একই এলাকার মানিক চন্দ্রের পুত্র হৃদয় সরকার (২২)। উল্লেখ, গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানা পুলিশ বুধবার (৩১ মে) রাতে উপজেলার ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী এলাকার মাদক ব্যবসায়ী আমির হোসেন এর বাড়ীতে অভিযান চালায়।

অভিযানে পুলিশ তার বাড়িতে থাকা প্রায় দুই লক্ষ টাকা মূল্যের প্রায় ২০ গ্রাম হিরোইন, ৯০ এ্যাম্পুল বুপ্রিনরফিন ইনজেকশন, ১৫ পিচ ইয়াবা উদ্ধার করে। এসময় পুলিশ মাদক ব্যবসায়ী আমির হোসেনকে গ্রেফতারের চেষ্টা করলে ইউপি সদস্য ময়না রানী ও হৃদয় সরকার সহ কয়েকজন গ্রামবাসী বাধা দেয় বলে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা জানান। এঅবস্থায় পুলিশ উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ থানায় ফিরে আসে। ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমির হোসেনকে প্রধান আসামী করে ১৪ জনের নামে আটোয়ারী থানায় মামলা রুজু করেন পুলিশ।

মামলার প্রধান আসামী মাদক ব্যবসায়ী আমির হোসেনকে গ্রেফতার করতে পরদিন বৃহস্পতিবার রাতে পুলিশ আবারো অভিযান পরিচালনা করেন। এসময় ইউপি সদস্য ময়না রানী ও হৃদয় সরকার আবারো পুলিশের কাজে বাধা দিলে তাদের দু’জনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আটোয়ারী থানার মামলা নং-০১, তারিখ: ০১/০৬/২০২৩ ইং।

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৩/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit