মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আটোয়ারীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট( বালক অনুর্ধ্ব-১৭) আয়োজনের প্রস্তুতিমুলক সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৩১ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭)-২০২৩ উপজেলা পর্যায়ে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ০১ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। ফুটবল টুর্নামেন্ট সু-শৃঙ্খল ও সুষ্ঠ পরিবেশে আয়োজনের লক্ষ্যে পরামর্শমুলক মতামত ব্যক্ত করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, মোহাম্মদ শাহ্, মোজাক্কারুল আলম, আবু জাহেদ, আলহাজ¦ দেলোয়ার হোসেন প্রমুখ।

সভায় বিস্তারিত আলোচনার পর আগামী ৯ জুন উপজেলা পর্যায়ে টুর্নামেন্ট শুরু করার সিদ্ধান্ত হয়। এর আগে ইউনিয়ন পর্যায়ে টুর্নামেন্ট শেষ করে ৭ জুনের মধ্যে বাছাইকৃত (বালক অনুর্ধ্ব-১৭) বৈধ খেলোয়াড়ের তালিকা প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলায় দাখিল করার পরামর্শ দেওয়া হয় ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সচিবদের। উপজেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সঠিকভাবে বাস্তবায়নের জন্য শক্তিশালী মূল কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে। সভার সিদ্ধান্ত মতে আগামী ১২ জুন উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৩,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit