বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

চৌগাছায় বিএনপির ১৮ নেতা-কর্মী আটক

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৬০৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিএনপির ১৮ নেতা কর্মীকে আটক করেছেন পুলিশ। অনৈতিকভাবে আটক করা হয়েছে বলেদাবী করেছেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলছেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।

গত চারদিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৮ জন নেতা কর্মীকে আটক করেছেন পুলিশ। আটককৃতরা হলেন হাকিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, বিএনপি নেতা রুবেল হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুল ইসলাম, পাতিবিলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান, ১ ওয়ার্ড বিএনপির সসভাপতি নজরুল ইসলাম, বিএনপি নেতা হাসেম আলী, জগদিশপুর ইউনিয়ন বিএনপির সহসভাপিত রবিউল ইসলাম, পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান আজগার, স্বেচ্চাসেবক দলের নেতা আরিফুল ইসলাম, রুবেল হোসেন, ওহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাসান খান, রিপন হোসেন, ফারুখ হোসেন ও মেহেদী হাসান মিতু।

কারণ ছাড়াই বিএনপির নেতা-কর্মীদের পুলিশ আটক করছেন বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম। তিনি বলেন ২৭ তারিখ বিএনপির খুলনার সমাবেশ বানচাল করার জন্য পুলিশ সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছেন। অভিযোগ ছাড়াই বিএনপি নেতা কর্মীদের আটক করে জেল হাজতে পাঠাচ্ছেন। বর্তমান সরকারের আজ্ঞাবহ পুলিশ ১৯৭১ সালের পাক বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছেন। এদিকে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৩,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit