বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমান আদালতে দুই দালালকে ৭দিনের কারাদন্ড

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৬৯ Time View

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুই দালালকে ভ্রাম্যমান আদালতে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক।

২১শে মে দুপুরে কুড়িগ্রাম ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসকে জিম্মি করে রাখা দালাল চিহ্নিত শহরতলির হিঙ্গনরায় উকিলপাড়া গ্রামের সিদ্দির আলীর পুত্র শাওন (৪০) ও গোস্তিপাড়া এলাকার রোস্তম আলীর পুত্র সৌরভ আহমেদ সাগর (২৮)কে গ্রেফতার করে।

এ সময় ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৮৬০ সালের ১৮৮ অধ্যাদেশ অনুযায়ী ওই দুই দালালের অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের দু’জনেকই পৃথকভাবে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নিয়োজিত ম্যাজিস্ট্রেট।

এ ব্যাপারে কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম জানান, সরকারের সেবামুলক বিভিন্ন দপ্তরে যেসমস্ত দালাল বা টাউট শ্রেণীর লোক ঘাপটি মেরে আছে আমরা প্রত্যেককেই চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব এবং নাগরিক সেবা নিশ্চিত করব। আজকের অভিযানটি তারই অংশ। আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit