বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

দুই ছেলেকে নিয়ে ‘মা’ দেখতে চান পরীমনি

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১১৯ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি অভিনীত সিনেমা ‘মা’ কান চলচ্চিত্র উৎসবে ৭৬তম আসরে প্রিমিয়ার হয়েছে। আর কদিন পর দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

এদিকে সিনেমাটি মুক্তির আগে পরিচালকের কাছে বিশেষ আবদার জানিয়েছেন পরীমনি। সেখানে সিনেমাটির প্রথম শো দেখার সময় পর্দার সেই ছোট্ট ছেলেটিও তার সঙ্গে চাই। নিজের ছোট্ট সন্তান রাজ্যসহ দুই ছেলে নিয়ে সিনেমাটি দেখতে চান তিনি।

রোববার সকালে পর্দার সেই ছোট্ট ছেলেটির সঙ্গে নিজের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে পরিচালকের কাছে এমন দাবি করেছেন পরীমনি।

ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন— ‘মা’ সিনেমার প্রধান এবং সর্বকনিষ্ঠ আর্টিস্ট ইনি। রাজ্য তখন আমার পেটে। আর এই ছেলেটার সঙ্গে শুটিং করতে করতে একটা সময় আমার কেন যেন মনে হলো— আমার কি ছেলে হবে! বাচ্চাটা কত বড় হয়ে গেছে, আমার খুব দেখতে ইচ্ছা করছে। আমার পরিচালক অরণ্য আনোয়ার ভাইয়ের কাছে আমার এই একটি চাওয়া থাকল। আমি আমার ছেলে আর আমার এই পর্দার ছেলে— এই দুই ছেলেকে নিয়ে ‘মা’ সিনেমার প্রথম শো-টা দেখতে চাই।’

আগামী ২৬ মে মুক্তি পেতে যাচ্ছে অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমা ‘মা’। এতে পরীমনি ছাড়াও গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবণ্য চৌধুরী ও শাহাদাত হোসেনসহ অনেকে।

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৩,/দুপুর ১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit