রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
এবারের ঈদযাত্রায় ৪০২ জনের প্রাণহানি, আহত ১২৯৪: যাত্রী কল্যাণ সমিতি রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী সোহেলকে ৫ লাখ, স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা, পাবেন রামিসার ওয়ারিশরা গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার রামিসাকে হত্যার আগে ধর্ষণ ও জখমের প্রমাণ মিলেছে : বিচারক রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায় রামিসা হত্যা মামলার রায় পড়া শুরু রামিসা হত্যা মামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা জোরদার তিন দিনের সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

শার্শায় সাবেক চেয়ারম্যানসহ ৫ বিএনপি নেতা আটক

শার্শা(যশোর)সংবাদদাতা
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২৫১ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে সাবেক ২ চেয়ারম্যানসহ ৩ বিএনপি নেতা কর্মিকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে। এই নিয়ে গত ৫ দিনের ব্যবধানে শার্শা থানা পুলিশ বিএনপি জামায়াতের মোট ১৪ জন নেতা কর্মিকে আটক করেছে। পুলিশ আটককৃতদের একটি পুরানো মিথ্যা ও ষড়যন্ত্র মুলক নাশকতা মামলায় আটক দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছেন।

যার মামলা নং০৮, তাং ১১/০২/২৩। ১৯ মে রাতের অভিযানে আটককৃতরা হলেন শার্শা উপজেলার বড় নিজামপুর গ্রামের মৃত রমজান আলী তরফদারের ছেলে, ১১ নং নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শার্শা থানা বিএনপি’র সাবেক সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম তরফদার(৬৫), কালীয়ানী গ্রামের মৃত এনামুল হকের ছেলে ৬নং গোগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা অবসর প্রাপ্ত সেনা সদস্য মোঃ আয়ুব আলী বর্দ্দি (৬৬), পাঁচ ভুলোট গ্রামের মৃত আক্কাচ আলীর ছেলে, গোগা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ও শার্শা থানা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী(৬৫), গোকর্ণ গ্রামের আরশাদ আলী সরদারের ছেলে ও শার্শা থানা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ওলিয়ার রহমান(৫৪) ও শালকোনা গ্রামের মৃত তবিবর রহমানের ছেলে ও শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক খায়রুজ্জামান মধুর শালক শার্শা থানা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সাহাঙ্গীর হোসেন( ৫৭)।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান, আটককৃতদের নামে নাশকতা পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। তিনি বলেন আমাদের কাছে গোপন সংবাদ আছে শার্শার বিভিন্ন এলাকায় নতুন করে নাশকতা করবে বলে সংবাদ আছে। এমন গোপন সংবাদের মাধ্যমে পুলিশ অভিযান চালিয়ে প্রকৃত নাশকতা পরিকল্পনাকারী ও অপরাধীদের আটক করছে।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানা বিএনপি’র আহবায়ক আলহাজ¦ খায়রুজ্জামান মধু, যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির বলেন শার্শা থানা বিএনপি’র গতিশীল নেতৃত্ব দূর্বল করতে ও আগামী জাতীয় সংসদ নির্বচনে শার্শা বিএনপি যাহাতে প্রস্তুত নিতে না পারে তার জন্য শার্শার কিছু উৎসাহী পুলিশ সদস্য আওয়ামীলীগের হয়ে বিএনপি নিধনের কর্মসূচী হাতে নিয়েছে। তারা বলেন, গেফতার করে, মামলা দিয়ে, জেলে পাঠিয়ে শার্শা বিএনপি’র অগ্র যাত্রা দমন করা যাবে না। তারা বলেন আগামী দিনে , ভোটের অধিকার, ভাতের অধিকার, আইনের শাসন ফিরে পেতে অবৈধ্য এই ভোট চোর স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে বিএনপি কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে হাসিনা সরকার পতনের চুড়ান্ত আন্দোলনে প্রস্তুত থাকার আহবান জানান।

গত ১৯ মে রাতে যশোরের শার্শা উপজেলার বিভিন্ন এলাকা হতে বিএনপি ও জামায়াতের সাবেক ২ জন চেয়ারম্যান ও বিএনপি জামায়াতের ১৪ জন নিরীহ নেতা কর্মিদের কোন কারন ছাড়াই গ্রেফতার করা হয়েছে। নির্দোষ নিরিহ এসব নাগরিকদের নামে মিথ্যা মামলা দেওয়া ও তাদের পরিবারকে হয়রানী করার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যশোর জেলা জামায়তের কেন্দ্রীয় নেতা ও যশোর জেলা জামায়তের সাবেক আমির মাওঃ আজিজুর রহমান। তিনি অবিলম্বে আটককৃতদের নিঃশর্থ মুক্তি দাবি করেছেন।

এ ছাড়া তিনি পুলিশকে সাধারন নাগরিকদের নামে মিথ্যা মামলার বেআইনি কর্মকান্ড থেকে ফিরে এসে দেশের নাধারন নাগরিক সেবার পবিত্র দায়িত্ব পালনের আহবান জানান। এ ছাড়া তিনি সময় থাকতে সরকারকে একটি নির্দলীয়, নিরপেক্ষ নির্বাচন কালীন সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে , দেশে গনতন্ত্র ফেরাতে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit