মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আটোয়ারীতে কাজু বাদাম ও কফি চাষ সংক্রান্ত প্রশিক্ষণ

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১২২ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কাজু বাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) দিনব্যাপি প্রশিক্ষণে সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলার ৬০ জন কৃষক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার মানস কুমার রায় ও মোঃ ফরহাদ হোসেন।

প্রশিক্ষণে কাজু বাদাম ও কফি চাষের গুরুত্ব, উপযোগিতা, চাষ পদ্ধতি, জমি নির্বাচন, সার ও বালাই ব্যবস্থাপনা, বাজারজাতকরণ ইত্যাদি বিষয়ে সহজ ও প্রাঞ্জল ভাষায় বিস্তারিতভাবে কৃষি প্রশিক্ষনার্থীদের সামনে উপস্থাপন করা হয়। প্রশিক্ষণে উপজেলা কৃষি অফিসার বলেন, কাজু বাদাম ও কফি চাষে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। ঘরের আশপাশে এবং পতিত জমিতে বেশী করে কাজু বাদাম ও কফি আবাদের প্রতি গুরুত্ব দেন তিনি।

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit