মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

আটোয়ারীতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যূ

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১২৬ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে গলায় লিচুর বিচি আটকে রায়হান নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যূ হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা কোটগজ গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। রায়হান ওই গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে।

ধামোর ইউপি চেয়ারম্যান আবু তাহের দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রায়হানের মা শেফালী তাকে লিচু খাওয়ার জন্য দিলে রায়হান লিচু মুখে দেয়। কিন্তু লিচুটি খেতে খেতে এর বিচিটিও গিলে ফেলার চেষ্টা করে রায়হান। এ সময় গলায় বিচি আটকে গেলে স্বজনরা দ্রুত তাকে পঞ্চগড় সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit