বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

অটোরিকশার সিটের ভিতরে ফেন্সিডিল, চালক আটক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১১৪ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ব্যাটারি চালিত অটোরিকশার সিটের ভেতর থেকে ১৯০ বোতল ফেন্সিডিলসহ চালক সহির আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আদিতমারী থানা পুলিশ। শনিবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি শিয়ালখোয়া রোডে নামুড়ি বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক চালক সহির আলী কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকার সাকেত আলীর ছেলে। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হক জানান, উপজেলার নামুড়ি শিয়ালখোয়া বাইপাস সড়কে ভারতীয় সীমান্ত থেকে মাদক আসছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে নামুড়ি বাজারে ট্রাফিক পুলিশ নিয়ে চেকপোষ্ট বসায় থানা পুলিশ।

এ সময় ভারতীয় সীমান্ত ঘেঁসা চন্দ্রপুর থেকে আসা সহির আলীর অটোরিকশাটি আটক করে গাড়ির সিট বক্স তল্লাশি চালিয়ে ১৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অটোরিকশায় থাকা একজন যাত্রী পালিয়ে গেলেও চালক সহির আলীকে আটক করে পুলিশ। এ ঘটনায় আটক চালক সহির আলী ও পলাতক যাত্রীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক অটো চালক সহির আলীকে আগামীকাল রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৩,/রাত ১১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit