বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট  কোহলির ব্যাটে অনায়াসে জিতলো ভারত পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রিপাবলিকানদের হার, চ্যালেঞ্জের মুখে মাস্ক হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান

জার্মানির বার্লিনে সবচেয়ে জনপ্রিয় নাম ‘মুহাম্মদ’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : ইউরোপের বিভিন্ন দেশে ‘মুহাম্মদ’ নামটি জনপ্রিয় হয়ে উঠছে। এবার জার্মানিতেও জনপ্রিয় নামের তালিকায় আছে নামটি। ২০২১ ও ২০২২ সালে জার্মানির রাজধানী বার্লিন শহরে ছেলেশিশুদের জনপ্রিয় নামের তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে মুহাম্মদ (Mohammed), যা পুরো জার্মানিতে ২০তম অবস্থানে রয়েছে। গত ৮ মে উইসবাডেনভিত্তিক ভাষা গবেষণাপ্রতিষ্ঠান দ্য সোসাইটি ফর দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ প্রকাশিত সমীক্ষা থেকে এই তথ্য জানা যায়।

নামের সমীক্ষায় দেখা যায়, বার্লিন শহরের ছেলেশিশুদের জনপ্রিয় অপর দুটি নাম হলো নুহ (Noah) ও আদম (Adam)। এর আগে নুহ ও আদম যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল। এদিকে মেয়েশিশুদের সবচেয়ে জনপ্রিয় তিনটি নাম হলো সোফিয়া (Sophia/Sofia) এমিলিয়া (Emilia) ও এমা (Emma)। আর পুরো দেশে ছেলেশিশুদের জনপ্রিয় নামের তালিকার শীর্ষে রয়েছে নুহ, ম্যাথিও [Matt(h)eo/Mat(h)eo] ও লিওন (Leon) এবং মেয়েশিশুদের জনপ্রিয় নামের তালিকার শীর্ষে রয়েছে এমিলিয়া, সোফিয়া ও এমা।

তাতে আরো বলা হয়, ২০১৮ সালেও বার্লিন শহরে মুহাম্মদ নামটি সাধারণ মানুষের পছন্দের শীর্ষে ছিল না। তবে ২০২১ সালে এসে নামটি পছন্দের তালিকার তৃতীয় অবস্থানে চলে যায়। এবং ২০২২ সালে দুই হাজার ৭৫৮ জনের নাম মুহাম্মদ রাখা হয়; ফলে নামটি তালিকার শীর্ষস্থান অধিকার করে।

মুহাম্মদ নামটি এশিয়া অঞ্চলে খুবই পরিচিত নাম। গত এক দশক ধরে নামটি যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে জনপ্রিয় নামের শীর্ষে রয়েছে। ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিসের (ওএনএস) তথ্য মতে, গত এক দশকের বেশি সময় ধরে মুহাম্মদ নামটি যুক্তরাজ্যে জনপ্রিয় নামের তালিকায় রয়েছে। তা ছাড়া গত বছর আয়ারল্যান্ডের একটি শহরে মুহাম্মদ নামটি জনপ্রিয় নামের শীর্ষে ছিল। ফ্রান্সে প্রতি পাঁচ নবজাতকের মধ্যে একজনের নাম মুহাম্মদ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসেও নামটি খুবই জনপ্রিয়।

সূত্র : আলজাজিরা ও রিমিক্স নিউজ

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit