বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প টানা বর্ষণে প্রাণ ফিরল কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে, একসঙ্গে চালু ৫ ইউনিট; উৎপাদন ১৫৪ মেগাওয়াট ‎তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে তীরবর্তী মানুষ পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ মাটিরাঙ্গায় পানিবন্দী মানুষের পাশে উপজেলা প্রশাসন: পরিদর্শনে ইউএনও- উম্মে তাহমিনা মিতু। নওগাঁয় বাড়ছে সামাজিক অবক্ষয়, ৬ মাসে ২৫ হত্যাকাণ্ড ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ ডিসি ফরিদার তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ফটিকছড়িতে বন্যার শঙ্কা

জুমার দিন সুরা কাহফ পাঠের ফজিলত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : সুরা কাহফ পবিত্র কোরআনের ১৮ নং সুরা। মক্কায় অবতীর্ণ এই সুরায় ১১০টি আয়াত রয়েছে। এই সুরায় সতর্ক করা, বোঝানো ও শিক্ষা দেওয়া—এ তিনটি কাজই একত্রে করা হয়েছে। সতর্ক করা হয়েছে মক্কার কাফিরদের। তাদের বলা হয়েছে, বনি ইসরাঈল ও অন্য জাতিদের পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করো। অন্যথায় তোমাদের ধ্বংস অনিবার্য। মানুষের সৌভাগ্য-দুর্ভাগ্য ও কল্যাণ-অকল্যাণের ভিত্তি কী—তা অত্যন্ত হৃদয়গ্রাহী পদ্ধতিতে বোঝানো হয়েছে। তাওহিদ, পরকাল, নবুয়ত ও কোরআনের সত্যতার প্রমাণ পেশ করা হয়েছে। মক্কার কাফিরদের পক্ষ থেকে এই মৌলিক সত্যগুলোর ব্যাপারে যেসব সন্দেহ-সংশয় করা হয়েছিল, সেগুলো দূর করা হয়েছে।

আল্লাহর রহমত বর্ষণ : হাদিসে সুরা কাহফের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। তা তিলাওয়াত করলে মহান আল্লাহর বিশেষ রহমত অবতীর্ণ হয়। বারা বিন আজিব (রা.) বর্ণনা করেছেন, এক ব্যক্তি (নামাজে) সুরা কাহফ তিলাওয়াত করছিল। তখন বাড়ির একটি চতুষ্পদ জন্তু লাফাতে শুরু করে। অতঃপর সে সালাম বলল। তখন কুয়াশা বা একখণ্ড মেঘ তাকে আবৃত রাখে। বারা বিন আজিব (রা.) বর্ণনা করেছেন যে সে বিষয়টি রাসুল (সা.)-এর কাছে বর্ণনা করেন। তিনি তাঁকে বলেন, ‘হে অমুক, তুমি সুরাটি তিলাওয়াত করো। কারণ এটি আল্লাহর রহমত বা প্রশান্তি, যা কোরআন তিলাওয়াতের কারণে অবতীর্ণ হয়েছিল।’ (বুখারি, হাদিস : ৩৬১৪; মুসলিম, হাদিস : ৭৯৫)

কিয়ামতের দিন এই সুরা তার পাঠকারীকে আলোকিত করবে। ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ পড়বে, তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত নুর প্রজ্জ্বলিত হবে এবং কিয়ামতের দিন তার জন্য উজ্জ্বল হবে। আর দুই জুমার মধ্যবর্তী সব গুনাহ ক্ষমা করা হবে।’ (তাফসিরে ইবনে কাসির : ৬/৩৯৮)

সুরা কাহাফ পাঠে দাজ্জাল থেকে সুরক্ষা : এই সুরা পাঠ করার মাধ্যমে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পাওয়া যাবে। আবু দারদা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সুরা কাহফের প্রথম ১০ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে।’ (মুসলিম, হাদিস : ৮০৯)

আরেক বর্ণনায় এসেছে, ‘যে ব্যক্তি সুরা কাহফের ১০ আয়াত পড়বে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে।’ (তিরমিজি, হাদিস : ২৮৮৬)

মহান আল্লাহ সবাইকে আমল করার তাওফিক দান করুন। আমিন।

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৩,/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit