শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

রাজধানী থেকে ইরানি নাগরিকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে এক ইরানি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম গোলনারি সাইদ (৪০)।

মঙ্গলবার দিবাগত রাতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, গোলনারি সাইদ একজন ইরানি নাগরিক। রাজধানীর বারিধারা ডিওএইচএস এর ৭ নম্বর রোডে একটি বাসায় বন্ধু ইব্রাহীমের সঙ্গে থাকতেন। তিনি গুলশান ২ এ অবস্থিত জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের তালিকাভুত্ত সদস্য।

এসআই আরও জানান, ওই ব্যক্তির বাবা-মা দুইদিন আগে ইরানে সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। মঙ্গলবার বিকালে বাথরুমে গোলনারি সাইদকে পড়ে থাকতে দেখেন তার বন্ধু ইব্রাহীম। তখন বাসার অন্যান্যদের সহায়তায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৮টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৩,/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit