রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

আটোয়ারীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জনবল রাজস্বখাতে স্থানান্তরের দাবীতে স্মারকলিপি প্রদান

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৬৬ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা,কেয়ারটেকার ও সকল জনবল রাজস্বখাতে নেওয়ার দাবীতে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ,বাংলাদেশ এর আটোয়ারী উপজেলা কমিটির নেতৃবৃন্দ। বুধবার (১০ মে) সকাল সাড়ে ১০ টায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ আটোয়ারী উপজেলা শাখার পক্ষে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, উপজেলা শাখার সভাপতি মাওঃ মোঃ শামসুল আলম ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ সামসুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম-এর হাতে স্মারকলিপি প্রদান করেন।

সংগঠনের সভাপতি মাওঃ মোঃ শামসুল আলম বলেন, ইসলামের প্রচার ও প্রসারের লক্ষ্যে ১৯৭৫ সালের ২২ মার্চ মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং বিগত ১৯৯৬ সালে দেশরতœ, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ইসলামিক ফাউন্ডেশনের অধিনে ২০১৯ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদে ৬ষ্ঠ পর্যায়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি পরিচালনা করেন। বর্তমানে সারা বাংলাদেশে ৭৩ হাজার ৭শত ৬৮টি কেন্দ্রে শিক্ষক-শিক্ষিকার আওতায় ২৪ লক্ষ ১৪ হাজার ২ শত জন ছাত্র-ছাত্রী শিক্ষা গ্রহণ করছে।

আমরা সকলে পরিবার পরিজন নিয়ে অল্প বেতনে কেন্দ্রগুলি পরিচালনা করছি। সকল জনবল রাজস্বখাতে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হলো। এব্যাপারে প্রধানমন্ত্রীর নেক হস্তক্ষেপ কামনা করছি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম স্মারকলিপি গ্রহণ করেন এবং স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের দপ্তরে পাঠানোর ব্যবস্থা করবেন মর্মে আশ^স্থ করেন।

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৩,/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit