বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৫৬ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো গোপালগঞ্জ সদর উপজেলার শোকর শেখের ছেলে জামি  শেখ (১৭), শুকুর সরদারের ছেলে হাসান সরদার (১৮) এবং ডাবলু শেখের ছেলে তাজিম শেখ (১৬। এদের সবার বাড়ি সদর উপজেলার ছুটফা গ্রামে।

স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার স ম আরিফুল হক জানান, জেলা শহর থেকে একটি মোটরসাইকেলে করে ৩ যুবক তাদের গ্রামের বাড়িতে ফিরছিল। ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই জামি শেখ নিহত হয়। মারাত্মক আহত হাসান ও তাজিমকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

কিউএনবি/অনিমা/০৮ মে ২০২৩,/দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit