শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

বায়ুদূষণে ঢাকা আজ ৯ম

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে আজ বুধবার ঢাকার অবস্থান ছিল নবম। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) আজ বেলা সাড়ে ১১টায় ঢাকার স্কোর ১০৪। আজকের যে স্কোর, সে অনুযায়ী সংবেদনশীল গোষ্ঠীর জন্য বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করেছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

এ তালিকায় ২০৪ একিউআই স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি; ১৫৮ নিয়ে দ্বিতীয় চিলির সান্তিয়াগো। তৃতীয় স্থানে থাকা ভিয়েতনামের হ্যানয়ের স্কোর ১৫৪, চতুর্থ স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৫৪ ও পঞ্চম স্থানে থাকা থাইল্যান্ডের চিয়াংমাইয়ের স্কোর ১১৯।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। এগুলো সেগুলো হল-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

কিউএনবি/অনিমা/০৬ মে ২০২৩,/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit