বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

ইউনেস্কো পুরস্কার পাওয়া সেই মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : ঢাকার কেরানীগঞ্জের প্রায় ১৫০ বছরের পুরনো দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। 

ঐতিহ্যবাহী এ মসজিদে বুধবার বিকালে দানবাক্স ভেঙে দানের টাকা চুরির ঘটনা ঘটে।

অপূর্ব নির্মাণশৈলীর কারণে ২০২১ সালে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ‘ইউনেস্কো হেরিটেজ’ স্বীকৃতি পায় মসজিদটি।

জানা গেছে, এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মসজিদের তত্ত্বাবধায়ক ও কোন্ডা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ অনিক, অনিকের চাচা ও মসজিদের নাইটগার্ড মো. পবন মিয়া, মসজিদের মুয়াজ্জিনসহ কয়েকজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টায় তাদের ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা বাদল মিয়া জানান, ১৮৬৮ সালে দোলেশ্বর হানাফিয়া মসজিদ নির্মাণ করেন দারোগা আমিনউদ্দীন আহম্মদ। বংশ পরম্পরায় ঐতিহ্যবাহী মসজিদটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

তিনি জানান, কেরানীগঞ্জের আশপাশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন অনেক লোক আসে মসজিদে নামাজ আদায় করতে। তারা টাকা-পয়সা দান করে থাকেন। এসব দানবাক্সে মুসলমানদের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের লোকজনও দান করে থাকেন। মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ কিছু মুসল্লি আসর নামাজ পড়তে গিয়ে দেখেন দানবাক্সের তালা ভাঙা।

মসজিদের খাদেম আনোয়ার হোসেন জানান, জোহরের নামাজের পর বাড়িতে দুপুরের খাবার খেতে যান। এর পর আসর নামাজের সময় ফিরে এসে দেখেন মসজিদের দানবাক্সের তালা ভাঙা, দানবাক্সের সব টাকা উধাও। 

তিনি বলেন, দানবাক্স প্রতি তিন মাস পর পর খুলে ৫০-৬০ হাজার টাকা পাওয়া যেত। প্রায় তিন মাস আমরা দানবাক্সটি খুলিনি। সেই হিসাবে সেখানে প্রায় লক্ষাধিক টাকা থাকতে পারে বলে ধারণা করছি।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, মসজিদ ব্যবস্থাপনা কমিটির মৌখিক অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মসজিদে কোনো সিসিটিভি ছিল না। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা গুরুত্ব দিয়ে ঘটনাটির তদন্ত করছি।

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/বিকাল ৫:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit