শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ

এপ্রিল মাসের সেরার লড়াইয়ে ফখরের সঙ্গী জয়াসুরিয়া ও চ্যাপমান

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন ফখর জামান। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। এর মধ্যে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রান তাড়া করতে নেমে খেলেন ১৪৪ বলে ১৮০ রানের হার না মানা ইনিংস। তার এই ইনিংসে ভর করে পাকিস্তান নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয় পায়।

এর আগে একই ভেন্যুতে প্রথম ওয়ানডেতেও ১১৪ বলে ১১৭ রানের ইনিংস খেলে দলকে জেতাতে মুখ্য ভূমিকা পালন করেন। এছাড়াও টি-টোয়েন্টি সিরিজেও রানের দেখা পান তিনি। যে কারণে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রয়েছেন এই ৩৩ বছর বয়সী ব্যাটার।

মাস সেরা হওয়ার দৌড়ে আছেন ক্লঙ্কান বাঁহাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়াও। মাত্র ৭ টেস্টেই ৫০ উইকেটের মাইলফলক অর্জন করেছেন জয়াসুরিয়া। ক্রিকেট ইতিহাসেই যা দ্রুততম। ঘরের মাঠে আয়ারল্যান্ডের  বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১৭ উইকেট নিয়েছেন জয়াসুরিয়া।  

ফখর ও জয়াসুরিয়ার সঙ্গে আছেন নিউজিল্যান্ডের মার্ক চ্যাপমানও। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করে দলকে জেতান চ্যাপমান। এই জয়ে পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হার ঠেকাতে সমর্থ হয় নিউজিল্যান্ড। ৫৭ বলে ১০৪ রানের ইনিংসটি ছাড়াও এই সিরিজে ৪২ বলে ৭১ রানের আরও একটি ইনিংস খেলেছেন এই ব্যাটার।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit