রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

এপ্রিলে ১৬৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : সদ্য বিদায়ী এপ্রিল মাসে ১৬৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ দশমিক ২৭ শতাংশ কম। 

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে ১৬৮ কোটি ৩৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। বর্তমান বিনিময় হার ধরে হিসাব করলে যা প্রায় ১৮ হাজার ২শ’ কোটি টাকা।

গত বছরের এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছিল ২০১ কোটি ৮ লাখ ডলার। এদিকে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে রেমিট্যান্স বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশ। এ সময়ে দেশে মোট রেমিট্যান্স আসে ১৭ দশমিক ৭১ বিলিয়ন ডলার।  
 

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২৩,/দুপুর ১২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit