বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো? ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল অশেষে শাস্তিমূলক বদলি দিনাজপুরে ভিপি সম্পত্তি দখলকে কেন্দ্রকরে নওগাঁর বদলগাছীতে দুইপক্ষের সংঘর্ষ নিহত-১ আহত-১১জন  হজের জন্য জমা দেওয়া টাকার জাকাত কি দিতে হবে? জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ ‎লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

দুর্গাপুরে কৃষকের ধান কেটে দিলো যুবলীগ

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনধি
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১২৪ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : মাননীয় প্রধান মন্ত্রীর দিক নির্দেশনায় কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামের দরিদ্র কৃষক জালাল মিয়ার ধান কেটে ঘরে তুলে দিয়েছে যুবলীগ নেতা-কর্মীরা। রোববার সকাল থেকে ওই কৃষক সহ অন্যান্য দরিদ্র কৃষকদের জমির ধান কেটে দেয়া হয়।উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জির নেতৃত্বে উপজেলা যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শাহীন মিয়া, যুবলীগ নেতা মোহাম্মদ নবী, মোঃ শামীম, জহিরুল ইসলাম, মোঃ আজিজুল ইসলাম সহ প্রায় ৫০ জন নেতা-কর্মি এই ধান কাটায় অংশগ্রহণ করেন।

কৃষক জালাল মিয়া বলেন, তার জমির ধান পেকে গেলেও দিন মজুর না পাওয়ায় তার জমির ধান কাটতে পারছিলেন না। এ খবর শুনে যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম ভাই বেশ কিছু লোক নিয়ে এসে তার জমির ধান কেটে বাড়িতে এনে দিয়ে গেছেন। এতে আমি খুবই খুশি, ধন্যবাদ জানাই শেখ হাসিনা কে।যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি বলেন, সারা দেশে চলতি মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে নেতাকর্মীসহ তরুণ প্রজন্মকে আহবান জানান যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল। সেই আহবানে সাড়া দিয়ে দরিদ্র আমার এলাকায় দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি শুরু করেছি আমরা। শুধু তাই নয়, গত বন্যায় ক্ষতিগ্রস্থ্য পরিবারে ঘর মেরামত, বিয়ে বাড়িতে গিয়ে নানা কাজে সহায়তাও করে থাকে উপজেলা যুবলীগ কর্মীরা।

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit