বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

মেয়র ঢাকায় থাকার কথা বলে, আছেন বিদেশে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৩০৭ Time View

ডেস্ক নিউজ : অনুমতি না নিয়ে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার পার্শ্ববর্তী দেশ বিদেশে ভ্রমণ করেছে। এতে বঞ্চিত হচ্ছেন পৌরসভায় সেবা নিতে আসা গ্রহীতারা। এ নিয়ে তীব্র ক্ষোভ শুরু হয়েছে সেবা গৃহীতাদের মাঝে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার গত ২৫ এপ্রিল থেকে ঢাকায় থাকার কথা বলে পৌরসভার কার্যালয়ে অনুপস্থিত আছেন। পৌরসভায় মেয়রকে না পেয়ে কেউ কেউ তার বাসায় যাচ্ছেন। যার ফলে স্থানীয় অধিবাসীরা পৌরসভায় সেবা নিতে এসে বিড়ম্বনায় পড়তে হচ্ছে জনগণকে। 

কালিহাতী পৌরসভার নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর জানান, মেয়র ব্যক্তিগত কাজে ঢাকায় আছেন। তবে তিনি কত দিনের জন্য ঢাকায় গেছেন এমন প্রশ্নে বলেন, মেয়র মহোদ্বয় গত ২৫ এপ্রিল অফিস করে ঢাকায় গেছেন। আগামী রোববার এসে আবার অফিস করবেন। তার ভারতে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে একজন মেয়র দেশের বাইরে গেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে যেতে হয়। 

এদিকে ২০১১ সালের ১৯ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিদের বিদেশ ভ্রমণের অনুমতি ও অনুসরণীয় আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে একটি পরিপত্র জারি করেছেন। ওই পরিপত্র সূত্রের ৭ এর (খ) ধারায় বলা আছে— পার্বত্য চট্টগ্রাম স্থানীয় সরকার পরিষদ/পার্বত্য জেলা পরিষদসমূহের সদস্যবৃন্দ, সিটি করপোরেশনের কমিশনার, এবং পৌরসভার মেয়রগণের বিদেশ ভ্রমণে স্থানীয় সরকার বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী অনুমোদন দেবেন। মন্ত্রীর অনুমোদন ছাড়া ওই ক্যাটাগরির কেউ বিদেশ যেতে পারবেন না বলে স্পষ্টভাবে বলা হয়েছে

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit