বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

দুর্গাপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১২০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের পৃথক দুই মামলায় বিএনপি’র উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও ১নং কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মো. নুরুল আলম জানান, পুলিশের ওপর আক্রমণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছিলো। সে মামলার আসামী হিসেবে আব্দুল আউয়াল কে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামী গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য: গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বিএনপির শোভাযাত্রা করার প্রস্ততি নেওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতন্ডা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় পুলিশের ওপর আক্রমণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছিলো।

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:১৯

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit