বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

নরসিংদীর পাঁচদোনায় অস্ত্র ও গুলিসহ ১ জন গ্রেপ্তার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি  
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৩৭ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মাধবদী থানাধীন পাঁচদোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই ইউসুফ আহমেদ গতকাল (২৫ এপ্রিল) মঙ্গলবার সদর উপজেলায় রাত্রিকালিন বিশেষ অভিযান পরিচালনা কালে পাঁচদোনা ইউনিয়নের মূলপাড়া(চরপাড়া) এলাকা থেকে তৌহিদুল ইসলাম রিমন(৩৩) কে অস্ত্র ও গুলিসহ আটক করে।

পুলিশ জানায়, রাস্তার উপর  চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশী করার সময় অস্ত্র বহনকারী মোটর সাইকেলটিকে সিগনাল দিলে মোটরসাইকেল আরোহী দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় অন্যান্য ফোর্সের সহযোগিতায় তাকে আটক করে মোটর সাইকেল তল্লাশি করে বাজারের ব্যাগে থাকা ১টি দেশীয় তৈরি একনালা বন্দুক ও ৫টি কার্তুজ উদ্ধার করা হয় এবং ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়। আটককৃত আসামী গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভাদগাতী গ্রামের সাইদুল ইসলাম ওরফে মোসলেহ উদ্দিন মাষ্টার এর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও অস্ত্র মামলা রয়েছে বলে জানায় পুলিশ। 

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit