মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

জয়পুরহাটে ইজিবাইক চোর চক্রের দুই সদস্য আটক

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৮১ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে ব্যাটারিচালিত ইজিবাইক উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব)। সোমবার রাতে জয়পুরহাট সদর উপজেলার পাঁচুরচক এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম।

আটকৃতরা হলো জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা কুটিরপাড়া গ্রামের আফতাব আলী আকন্দের ছেলে আশরাফ আলী আকন্দ (৫৫) ও জয়পুরহাট সদর উপজেলার পাঁচুরচক ফকিরপাড়া গ্রামে জহুরুল ইসলামের ছেলে জয় ইসলাম রাজ (২০)।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, আটককৃত এই চোর চক্রের সদস্যরা জয়পুরহাট জেলাসহ পাশর্বতী নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে ব্যাটারিচালিত ইজিবাইক চুরি করে আসছিলেন।

সোমবার রাতে চোরাই ইজিবাইকসহ চোর চক্রের ওই দুই সদস্য শহরের পাচুরচক এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ইজিবাইক চোর চক্রের অন্যান্য সদস্যদের ধরতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit