বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

কোরআনের শিক্ষা বাস্তবায়িত হোক জীবনে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : কোরআন এসেছে নিখিল জাহানের স্রষ্টার পক্ষ থেকে। এসেছে মানবজাতির হিদায়াতের উদ্দেশে। এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। মানুষের প্রতি কোরআনের যেসব দাবি রয়েছে, সেগুলো হলো—

এক. ঈমান আনা। ইরশাদ হয়েছে, ‘…তবে কি তোমরা কিতাবের কিছু অংশে ঈমান রাখো, আর কিছু অংশ অস্বীকার করো? সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের কী প্রতিদান হতে পারে! আর কিয়ামতের দিন তাদের কঠিন আজাবে নিক্ষেপ করা হবে। তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে গাফিল নন।’ (সুরা : বাকারা, আয়াত : ৮৫)

দুই. বিশুদ্ধভাবে কোরআন পাঠ করা এবং তা শেখা ফরজ। ইরশাদ হয়েছে, ‘…আর কোরআন তিলাওয়াত করো ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে।’ (সুরা : মুজ্জাম্মিল, আয়াত : ৪)

তিন. কোরআনের আরেকটি হক হলো তা অন্যকে শিক্ষা দেওয়া। ইরশাদ হয়েছে, ‘অবশ্যই আল্লাহ মুমিনদের ওপর অনুগ্রহ করেছেন, যখন তিনি তাদের মধ্য থেকে তাদের প্রতি একজন রাসুল পাঠিয়েছেন, যিনি তাদের কাছে তাঁর আয়াতগুলো তিলাওয়াত করেন এবং তাদের পরিশুদ্ধ করেন আর তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন। যদিও তারা এর আগে স্পষ্ট ভ্রান্তিতে ছিল।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৬৪)

চার. হিফজ বা মুখস্থ করা। কোরআন হিফজ করা একটি গুরুত্বপূর্ণ দাবি। কেননা আল্লাহ নিজেই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। আর এর প্রক্রিয়া হিসেবে তিনি মানুষকে কোরআন হিফজ করার তাওফিক দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, আর আমিই তার হেফাজতকারী।’ (সুরা : হিজর, আয়াত : ৯)

পাঁচ. কোরআনের অর্থ বোঝা ও অনুধাবন করা কোরআনের অন্যতম দাবি। কোরআনে এসেছে, ‘নিশ্চয়ই আমি একে আরবি কোরআনরূপে নাজিল করেছি, যাতে তোমরা বুঝতে পারো।’ (সুরা : ইউসুফ, আয়াত : ২)

ছয়. পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কোরআন প্রতিষ্ঠিত করা। এ বিষয়ে ইরশাদ হয়েছে, ‘….আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তা অনুসারে যারা বিধান দেয় না, তারাই কাফির।’ [সুরা : মায়েদা, আয়াত : ৪৪ (শেষাংশ)]।

সাত. কোরআনের যথাযথ মর্যাদা দেওয়া। ইরশাদ হয়েছে, ‘যাদের আমি কিতাব দিয়েছি, তারা যথাযথভাবে তা পাঠ করে। তারাই তাতে ঈমান আনে। আর যে তা অস্বীকার করে, সে-ই ক্ষতিগ্রস্ত।’ (সুরা : বাকারা, আয়াত : ১২১)

কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৩,/সকাল ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit