বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

৩ দিনে ঢাকার বাইরে সাড়ে ৫৩ লাখ সিম: মন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১৫৮ Time View

ডেস্ক নিউজ : মোবাইল সিমের হিসাবে এবারের ঈদে তুলনামূলক কমসংখ্যক মানুষ ঢাকা ছেড়েছেন এমন মনে হচ্ছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) থেকে তিন দিনে সাড়ে ৫৩ লাখের বেশি মোবাইল সিম ঢাকার বাইরে দেশের নানা প্রান্তে গেছে বলে জানিয়েছেন ডাক, তার ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

শুক্রবার (২১ এপ্রিল) এক ফেসবুক পোস্টে ১৮ থেকে ২০ এপ্রিল ঢাকায় যাওয়া-আসা মানুষের তথ্য প্রকাশ করেন তিনি।

তিনি জানান, এই সময়ে ৫৩ লাখ ৫৪ হাজার ৮৩২ টি সিম ঢাকা ছেড়ে গেছে। বিপরীতে ঢাকায় এসেছে ১৯ লাখ পাঁচ হাজার ৯০২টি।

এর আগে, ২০২২ সালে ঈদুল আজহার আগে দুই দিনেই চারটি মোবাইল কোম্পানির প্রায় ৬৬ লাখ সিম রাজধানী ছেড়ে যায় বলে জানিয়েছিলেন মন্ত্রী।

অবশ্য এই সিমের হিসাব করে মানুষের ঢাকা ছাড়ার প্রকৃত হিসাব পাওয়া সম্ভব নয়। কারণ, এটা কোনোভাবেই বাড়িফেরা মানুষের প্রকৃত সংখ্যা নয়। মোবাইল ফোনবিহীন শিশুরা এই হিসাবের বাইরে রয়ে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, দেশে ১৪ বছরের কম বয়সীর সংখ্যা মোট নাগরিকের ২৭ দশমিক ৭ শতাংশ। আবার অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। ফলে ঠিক কত জন ঢাকা ছেড়েছেন এই হিসাবটা পাওয়া যায় না। তবে আগের বছরগুলোর সঙ্গে তুলনা করলে পার্থক্যটা স্পষ্ট বোঝা যায়।

মহামারির মধ্যে ২০২১ সালের ঈদুল আযহার আগের কয়েক দিনে ১ কোটি ৪ লাখ ৯৪ হাজার ৬৮৩ সিমের ঢাকা ছাড়ার তথ্য জানিয়েছিলেন টোলিযোগাযোগ মন্ত্রী। ওই বছর ঈদুল ফিতরের আগে চার দিনে ৭৩ লাখেরও বেশি সিম ঢাকার বাইরে গিয়েছিল বলে জানিয়েছিলেন মন্ত্রী।

এবার ঈদের ছুটির দুটি দিন সরকারি কর্মদিবস পড়লেও সব মিলিয়ে মানুষ ছুটি পেয়েছে পাঁচ দিন। কারণ, ২৭ রোজায় শবে কদরের পর ঈদের ছুটি শুরুর আগে যে কর্মদিবস থাকে, সেটিকে সরকার সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করেছে। এ কারণে মানুষের ঢাকায় ছাড়ার স্রোত মঙ্গলবার থেকেই তৈরি হয়। আর সেদিন থেকেই মোবাইল সিমের হিসাবটা দিয়েছেন মন্ত্রী।

এবার ঈদযাত্রার মূল স্রোতটা দেখা দেয় বৃহস্পতিবার বিকেল ও রাতে। যাত্রীর চাপে উত্তরবঙ্গমুখী সড়কে দীর্ঘ যানজটও দেখা গেছে এদিন। মন্ত্রী যে সিমের হিসাব দিয়েছেন, তাতেও এ বিষয়টি স্পষ্ট। সেদিন ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯ জন সিম ঢাকা ছেড়েছে।

কিউএনবি/অনিমা/২২ এপ্রিল ২০২৩,/সকাল ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit