শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

গরমে শসা খাওয়ার উপকারিতা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১০৫ Time View

লাইফস্টাইল ডেস্ক : বিশেষজ্ঞরা বলেন, গরমের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য খাবারের তালিকায় পরিবর্তন আনতে হবে। যেসব খাবার পানির ঘাটতি মেটায় এবং শরীর শীতল রাখে, সেগুলো খেতে হবে। এ ধরনের খাবারের তালিকায় শুরুতেই থাকবে শসার নাম। শসায় থাকে পানি, ফাইবার, কার্ব, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, ভিটামিন সি, ফসফরাস, ক্যালসিয়াম, ফোলেট, লিউটিন, জিয়াজ্যানথিন, ভিটামিন কে, বিটা ক্যারোটিন এবং প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। এটি খেলে এনার্জির ঘাটতি পূরণ হয় সেইসঙ্গে পাওয়া যায় শীতল অনুভূতি। চলুন জেনে নেওয়া যাক এই গরমে শসা খাওয়ার উপকারিতা-

পানির ঘাটতি পূরণ করে

তীব্র গরমে আমাদের শরীরে পানির ঘাটতি তৈরি হতে পারে। এতে ইলেকট্রোলাইটসের ভারসাম্যও এলোমেলো হয়ে যেতে পারে। ফলস্বরূপ শরীরে নানা সমস্যা তৈরি হয়। এমন অবস্থায় উপকারী একটি খাবার হতে পারে শসা। এতে রয়েছে পর্যাপ্ত পানি। তাই শসা খেলে শরীরে পানির ঘাটতি পূরণ হয়। সেইসঙ্গে রক্ষা পাওয়া যায় পানিশূন্যতা থেকেও। এমনটাই জানিয়েছে মেডিকেল নিউজ টুডে। তাই এই তীব্র গরমে পানির ঘাটতি মেটাতে নিয়মিত শসা খাওয়ার অভ্যাস করুন।

হজমের সমস্যা দূর করে

গরমে শরীরে যেসব সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে হজমের সমস্যা অন্যতম। এ সময় খাবার ঠিকভাবে হজম হতে চায় না। ফলস্বরূপ পেট ফাঁপা, অ্যাসিডিটি, গ্যাস্ট্রিকের মতো সমস্যা বেড়ে যায়। এসব সমস্যার সহজ সমাধান দিতে পারে শসা। এতে পর্যাপ্ত ফাইবার রয়েছে। পেটের স্বাস্থ্য ভালো রাখার কাজে সাহায্য করে এই ফাইবার। তাই নিয়মিত শসা খেলে পেটের সমস্যা দূরে থাকে। এই গরমে হজমের সমস্যা থেকে বাঁচতে তাই নিয়মিত শসা খান।

হাড় ভালো রাখে

যাদের বয়স একটু বেশি, হাড়ের বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা। বাতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। নারীদের মধ্যে এই সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। হাড় ভালো রাখতে নিয়মিত খেতে হবে শসা। কারণ এতে আছে পর্যাপ্ত ভিটামিন কে। আমাদের শরীরকে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে এই ভিটামিন। যে কারণে হাড় প্রয়োজনীয় ক্যালসিয়াম গ্রহণ করতে পারে। কেবল বয়স্কদের জন্যই নয়, সবার জন্যই শসা একটি উপকারী খাবার।

সূত্র: মেডিকেল নিউজ টুডে

 

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit