শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ভ্যাপসা গরমে ঘামাচির সমস্যা? কী করলে মিলবে নিস্তার?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১১৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : তীব্র রোদ আর গরমে ঘামে ভেজা জামাকাপড় থেকে ত্বকের নানা সমস্যার ঝুঁকি বাড়ে। শরীরের চাপা অংশে ঘাম জমে থাকলে ত্বকে সংক্রমণের ঝুঁকি বাড়ে। ঘামের সঙ্গে ত্বকের যে সমস্যা ওতপ্রোত ভাবে জড়িয়ে তা হল ঘামাচি। ভ্যাপসা গরমে ঘাম ও ঘামাচির ঝুঁকি বেড়ে যায়।

বেশিরভাগ মানুষেরই পিঠে বা ঘাড়ে ঘামাচি হওয়ার সমস্যা থাকে। এই কারণে, চুলকানি এবং জ্বলন হয়, কখনও কখনও ছোট ক্ষত তৈরি হয়। তবে কিছু নিয়ম মেনে চললে ঘামাচি থেকে রেহাই পাওয়া সম্ভব।

১. শরীর যাতে গরমেও শীতল থাকে, তার জন্য দিনে দু’বার গোসল করুন। হালকা রঙের সুতির জামাকাপড় পরুন। বেশি করে পানি পান করুন। শরীরে ঘাম কম হলে ঘামাচি হওয়ার সম্ভাবনা কমে যায়।

২. গামছা বা তোয়ালে এবং চিরুনি থেকেও ত্বকের জীবাণুঘটিত সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। তাই প্রত্যেকের উচিত আলাদা জিনিস ব্যবহার করা। আঁটসাঁট অন্তর্বাস ও পোশাক থেকেও ত্বকের সংক্রমণ হতে পারে। গরমে সুতির অন্তর্বাস পরাই শ্রেয়।

৩. গরমকালে ঘাম হবেই। চেষ্টা করুন কিছুক্ষণ পর পর ঘাম মুছে ফেলতে। তবে ঘাম মোছার সময় অতিরিক্ত চাপ দিয়ে মুছবেন না। আর সবসময় পরিস্কার নরম রুমাল ব্যবহার করুন। প্রয়োজনে সঙ্গে অতিরিক্ত রুমাল রাখুন।

৪. গরমে গোসলের সময় নিম পাতা ব্যবহার করতে পারেন। নিম পাতার মধ্যে রয়েছে অ্যান্টি-সেপটিক বৈশিষ্ট্য। এটি ঘামাচির চুলকানিকে প্রতিরোধ করে। গোসলের পানিতে নিম পাতার পানি মিশিয়ে গোসল করতে পারেন কিংবা নিম পাতার রস ঘামাচির ওপর লাগাতে পারেন।

৫. শসা পাতলা করে কেটে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হয়ে এলে নিয়ে ঘামাচির উপর রেখে আস্তে আস্তে ঘষে নিন। এই প্রতিকারটি দিনে দুই থেকে তিনবার চেষ্টা করুন। অনেক আরাম পাবেন।

৬. অ্যালোভেরা জেল ত্বকে শীতলতা প্রদান করে এবং জ্বালা প্রশমিত করে। রোজ রাতে ঘুমানোর সময় ঘামাচির জায়গায় অ্যালোভেরা জেল লাগালে অনেক আরাম পাওয়া যায়। ফ্রিজে রেখে ঠান্ডা হওয়ার পর অ্যালোভেরা জেল লাগালে খুব ভালো লাগবে।

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৩,/সকাল ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit