মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

বনানীর এআর টাওয়ারে আগুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর বনানীর এআর টাওয়ারে আগুন লেগেছে। বুধবার ভোর ৫টার দিকে বনানীর ২৪ কামাল আতাতুর্ক এভিনিউয়ের ১২তলা বিশিষ্ট এআর টাওয়ারের ৫ম তলায় আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন। 

তিনি বলেন, ভোর ৫টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ৫টা ১৮ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় সকাল ৬টা ২৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর সকাল ৭টা ৭ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

 

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৩,/সকাল ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit