বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫ জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ 

সৌদিতে ঈদুল ফিতর শনিবার হতে পারে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের (আইএসি) তথ্য অনুযায়ী, আগামী বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে স্থানীয় সময় শনিবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপন করা হবে। আবুধাবি ভিত্তিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা আইএসি’র বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট। আইএসি নিজেদের টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতিতে বলেছে, ‘তাদের ভবিষ্যদ্বাণীটি জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে। ঈদের সঠিক তারিখটি কেবল নতুন চাঁদ দেখার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে।’

বিবৃতিতে বলা হয়, ‘আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) আরব ও ইসলামি বিশ্বের কোথাও খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। লিবিয়া থেকে শুরু হওয়া পশ্চিম আফ্রিকার কিছু অংশ বাদে বেশির ভাগ আরব দেশে টেলিস্কোপ দিয়ে বৃহস্পতিবার চাঁদ দেখা সম্ভব হবে না। ফলে শনিবার (২২ এপ্রিল) সম্ভবত ঈদুল ফিতর উদযাপিত হবে।’

তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ওদেহ খালিজ টাইমসকে বলেন, ‘কিছু মিডিয়া আউটলেট আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের বরাত দিয়ে আংশিক সংবাদ প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে যে ঈদুল ফিতর শনিবার হবে। আমরা স্পষ্ট করতে চাই যে, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র একটি ঘোষণাকারী কর্তৃপক্ষ নয়, বরং একটি বৈজ্ঞানিক কেন্দ্র, যা জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্য প্রদান করে।’

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৩,/রাত ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit